কালিয়াচক বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে ও ন্যাবার্ড এর যৌথ উদ্যোগে ৫ তারিখ থেকে কালিয়াচক নজরুল ভবনে শুরু হয়েছে আর্থিক স্বাক্ষরতা শিবির। এই শিবিরটি চলবে ৯ই জুন পর্যন্ত। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াচক ব্যাঙ্ক ম্যানেজার কমল কান্তি হাসদা, কালিয়াচক ১ নম্বর ব্লকের যুগ্ম বিডিও তাপস কুমার রায়, আই সি ডি এস কর্মী সহ অন্যান্যরা। এই দিন এই শিবিরে ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রায় ১ সপ্তাহ ধরে এই শিবিরটি চলে।
মালদা